ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে

মোহনা টেলিভিশনের জামালপুরের সাবেক প্রতিনিধি ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মোহনা টেলিভিশন লিমিটেড এর আয়োজনে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং পরে সারা দেশের প্রয়াত ও শহীদ সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় স্মরণসভায় প্রয়াত সাংবাদিক ওসমান হারুনের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন তার সহধর্মিণী খাদিজা বেগম।


স্বরণসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের নিউজ ইনচার্জ মাহমুদ হোসাইন। 


এ সময় বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, দৈনিক সচেতন কণ্ঠের সম্পাদক মো. বজলুর রহমান, বাংলা ভিশন টিভির জামালপুর জেলা প্রতিনিধি জুলফিকার মো. জাহিদ হাবীব, চ্যানেল নাইনের জামালপুর প্রতিনিধি শরিফুল ইসলাম ঝুকন, কালবেলার জামালপুর প্রতিনিধি মশিউর রহমান এবং মোহনা টেলিভিশনের জামালপুর প্রতিনিধি মাহমুদুল হাসান রিয়াদসহ স্থানীয় সাংবাদিকরা।


বক্তারা প্রয়াত সাংবাদিক ওসমান হারুনীর সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার কর্ম ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষপর্বে প্রয়াত সাংবাদিক ওসমান হারুনীসহ সারাদেশের প্রয়াত ও শহীদ সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑